গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত মৌখালী গ্রামের কিশোরী পিউ সর্দারের মৃত্যু হয়। কয়েকদিন আগেই সাতমুখী হাট সংলগ্ন আল-আমিন জেনারেল হাসপাতাল নামক একটি বেসরকারি নার্সিংহোমে তার এপেন্ডিসাইড অপারেশন হয়েছিল। সেই অপারেশন ভুল ছিল এমনটাই অভিযোগ ছিল পরিবারের লোকেদের আর সেই অভিযোগে রাস্তা অবরোধ করে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান তারা। এমনকি নার্সিংহোম ভাঙচুরেরও চেষ্টা করেন। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামলায়। এ বিষয়ে মঙ্গলবার রাতে