গত বৃহস্পতিবার থেকে কীর্ণাহারের পরোটা ড্রামাটিক ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে ১১দিন ধরে আয়োজিত হয়েছিলো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান। রবিবার সমস্ত অনুষ্ঠানের শেষ দিনের সন্ধ্যায় আয়োজিত হয়েছে সংশ্লিষ্ট এলাকারই বিশিষ্ট হাস্যকর ব্যক্তি হিসেবে স্বীকৃতি প্রাপ্ত অধীর মন্ডলের পঞ্চ রস গানের অনুষ্ঠান। আর সেই গানের অনুষ্ঠান কে কেন্দ্র করে ছিলো অসংখ্য এলাকাবাসীদের সমাগম চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা।