প্রকৃতির দান — নদীর জল, সূর্যের আলো, ফলমূল ও বাঁশের ডালা ছট পুজো তে ভক্তরা চারদিন ধরে পালন করেন কঠোর সংযম, শুদ্ধতা ও ব্রতের নানা আচার। চারদিনের এই পবিত্র উৎসবের সূচনা হয় নহায় খায় পর্ব দিয়ে। এরপর আসে খরনা — উপবাসের প্রস্তুতির দিন। সোমবার বিকালে নদীঘাট, পুকুর ও জলাশয়ে ভক্তদের ঢল নেমেছে। নতুন শাড়ি পরে মহিলারা মাথায় বাঁশের ডালা তুলে সূর্য দেবকে অর্ঘ্য দিচ্ছেন — সন্তানের মঙ্গল ও পরিবারের সুখ সমৃদ্ধির জন্য।