রায়গঞ্জ পুরসভার উদ্যোগে কয়েক বছর আগে ইউনিভার্সিটি সংলগ্ন যে ঘাটটি ছট ঘাট হিসেবে গড়ে তোলা হয়েছিল, এবছরও সেখানে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। আগে অন্য ঘাটে যেতে হলেও এখন স্থানীয়রা এখানেই পুজো দিতে পারছেন, যা তাদের জন্য বড় সুবিধা বলে জানিয়েছেন অনেকে। পুরসভার পক্ষ থেকে আলোর ব্যবস্থা, ঘাট ঘিরে দেওয়া ও ডুবুরি-সহ নৌকার তৎপরতা রাখা হয়েছে নিরাপত্তার জন্য। ওয়ার্ড কো-অর্ডিনেটর অর্ণব মণ্ডলের উদ্যোগে সকল পুণ্যার্থীর হাতে প্রসাদ বিতরণ করা হয়।