বর্ধমান ১: কখনও কোলে,কখনও হাত ধরে নিয়ে আসতে হচ্ছিল ভোটারদের,এবার বর্ধমানের শুনানী কেন্দ্রের হুইল চেয়ারের ব্যবস্থা করল কমিশন
শুনানীতে ডাক পাওয়া অসুস্থ ভোটার বা শারীরিক সমস্যা আছে এমন ভোটার শুনানী কেন্দ্রে এলে তাদের কাছে এসে নথিপত্র যাচাই ও শুনানী প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ কমিশনের।শুনানিতে দুর্ভোগ অব্যাহত। ঋতু রজক। দশ মাস হল পা ভেঙে শয্যাশায়ী। খাওয়া দাওয়া সবই বিছানায়। তাঁকেও আসতে হয়েছে এসআইআর শুনানিতে। পাড়ার লোকজন কোনও রকমে পাঁজা কোলা করে টোটোয় তুলে দিয়েছেন। তাঁর জন্য হুইল চেয়ারের ব্যবস্হা করেছে প্রশাসন। কিন্তু তিনি তাতে বসতে পারছেন না।