খড়গপুর শহরে প্রতি বছরের ন্যায় গেট বাজার এলাকায় বসেছে টিবেট মার্কেট। প্রতিবছর শীতের এইসময় খড়্গপুরে বসে এই মার্কেট। পার্বত্য এলাকা থেকে এসে ব্যবসায়ীরা এই সময় দোকান বসান এই মার্কেটে। বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যায় এই মার্কেটে। আজ মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ এলাকায় গিয়ে দেখা গেল ব্যাপক শীতবস্ত্রের ডালি নিয়ে ব্যবসা শুরু হয়েছে এই ডিবেট মার্কেটে।