এক গৃহবধূ নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে সোমবার বিকেল তিনটে নাগাদ নিখোঁজ গৃহবধূর স্বামী ও তাঁর তিন কন্যা সন্তান গাজোল থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ জানিয়ে একটি মিসিং ডায়েরি দায়ের করেন।পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম পার্বতী কর্মকার (২৫)। তাঁর বাড়ি গাজোল ব্লকের বাবুপুর কাস্তুর গ্রাম এলাকায়। নিখোঁজের সময় তাঁর পরন