বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর বড়দিন দেশজুড়ে উৎসবের আমেজ আর এই উৎসবের আমেজ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এদিন সন্ধ্যা ৬টায় বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে কেট বিতরণ করতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই কেক বিতরণ অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানব বাবু ও বেলকাস পঞ্চায়েতের মেম্বার সন্তু ঘোষ।