আগামীকাল রবিবার বেলা ২.৩০টায় উত্তরভাগ চাণক্যপুরীতে "বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সম্মেলন" অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে বিধায়ক, সাংসদ, প্রধান, উপপ্রধান, সদস্য, সদস্যা, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও সমস্ত শাখা সংগঠনের সভাপতি থেকে শুরু করে সমস্ত কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীর খান মহাশয় (দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ)।