গত কাল বসিরহাট ২ এর মালতিপুর এলাকায় একটি দোকান থেকে থেকে চুরি হয়ে যায় ২৩ হাজার টাকা ও কিছু সামগ্রী। এই ঘটনার পর মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। এই ঘটনার তদন্তে নেমে আজ রাত ৮টা নাগাদ মালতিপুর এলাকা থেকে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখে এক ব্যক্তিকে পুলিশ আটক করল জিজ্ঞাসাবাদের জন্য। চুরির ঘটনায় যুক্ত আছে কিনা তারই তদন্ত করছে পুলিশ। তদন্তের জন্য নাম প্রকাশ করেনি পুলিশ।