খড়্গপুর পৌরসভার উদ্যোগে চলছে বিভিন্ন প্রকল্পে উন্নয়নের কাজ। খড়গপুর শহরে চলছে রাস্তা নির্মাণের কাজ। আজ বৃহস্পতিবার খড়গপুর পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। আজই শুরু হয়েছে এই রাস্তা নির্মাণের কাজ। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ সেই কাজ পরিদর্শন করলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ।