গ্রামীণ স্তরে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে জয়পুরে ডুমুরডিতে শুরু হল পাঁচ দিনের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক এবং মৈত্রী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, মানভূম ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয় শনিবার। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ মহিলারা বিকল্প রুজি-রোজগারের পথ হিসেবে গ্রামীণ হোমস্টে ও হস্তশিল্পের মাধ্যমে স্বনিযুক্ত কাজে যুক্ত হতে পারবেন।