কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বুধবার বিকেল চারটে নাগাদ ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমার চক বুথের মন্মথ হালদারের বাড়ি হইতে ভুলো সরদারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কংক্রিটের রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন বিধায়ক। প্রায় ২২ লক্ষ ৭৪ হাজার টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে এই কাজের জন্য। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন নিকারিঘাটা অঞ্চল তৃণমূলের সভাপতি বিশ্বনাথ নস্কর, দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল