একাধিক বিষয় কে সামনে রেখে শনিবার বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির কোচবিহার জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো জেলা পরিষদ হলঘরে। AIBEA এর সভাপতি রাজেন নাগার জানান, ১৩, ১৪, ১৫ ফেব্রুয়ারি কলকাতায় কনফারেন্স আছে। তার আগে প্রতিটি জেলায় জেলা কমিটি নিয়ে সম্মেলন করা হবে। কেন্দ্রীয় সরকারের ডিন্যাশনালাইজের মধ্য দিয়ে পাবলিক সেক্টরের যে ব্যাংকগুলি রয়েছে, তা ধ্বংস করে দেওয়ার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে লড়াই করছেন তারা।