আজ ২৮ শে ডিসেম্বর ছাত্র সংগঠন AIDSO 'র ৭২ তম প্রতিষ্ঠাদিবস পশ্চিম মেদিনীপুর উওর সাংগঠনিক জেলায় মেদিনীপুর শহরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ রবিবার সকালে জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত রিং রোড পরিক্রমা করে মিছিল। এরপর সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ একটি আলোচনা সভা হয়।