সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার।। শনিবারই জানা গিয়েছিল, রবিবার কলকাতায় পা রাখবেন গৌতম গম্ভীর ও শুভমন গিল। সেইমতো রবিবার রাতেই কলকাতা চলে এসেছেন ভারতীয় দলের প্রধান কোচ ও অধিনায়ক।ভারতীয় দলের সাপোর্ট স্টাফেরাও চলে এসেছেন কলকাতায়। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়েছেন তাঁরা। উল্লেখ্য,শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু। মঙ্গলবার থেকে ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করে দেবে ভারতীয় দল।