রবিবার দুপুর দুটো নাগাদ নিউ সিনেমা হল সংলগ্ন বিজেপি জেলা কার্যালয় থেকে রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসনকে কটাক্ষ করলেন বিজেপির কোচবিহারে জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন কোন মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। আমরা যখন রামনবমীর মিছিল করি তখন পুলিশ সবকিছুতেই বাধা দিতে থাকে। কিন্তু আজ যখন কোচবিহার খালাসি পট্টি থেকে তাজিয়া নিয়ে শোভাযাত্রা বেরোলো তখন দেখা গেল বেশ কয়েকজনের হাতে অস্ত্র রয়েছে। আর প্রশাসন তা দেখছে।