একাধিক বারের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা বাসুদেব আচারিয়ার তৃতীয় প্রয়াণ দিবসে রঘুনাথপুর 2নম্বর ব্লকের ভোজুডি কোল ওয়াসারির সিটুর কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করে ভোজুডি কোল ওয়াসারির এমপ্লয়িজ ইউনিয়ন ও ভোজুডি কোল ওয়াসারির সিটুর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। শ্রমিক নেতা দীপক মাহাত জানান, রঘুনাথপুর 2নম্বর ব্লকের ভোজুডি কোল ওয়াসারির শ্রমিক ইউনিয়ন সিটুর কার্যালয়ে প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিআইএম নেতার প্রয়াণ দিবস পালন করা হয়।