আগামী ২৩ জানুয়ারি,শুক্রবার পালিত হবে মা বিদ্যা দেবী সরস্বতী পুজো। এই পুজোকে সামনে রেখে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। সরস্বতী পুজোর আর মাত্র এক দিন বাকি থাকায় জোরকদমে প্রতিমা তৈরির কাজ চলছে বিভিন্ন কুমোরপাড়ায়।এদিন বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ গাজোলের আদর্শপল্লী কুমোরপাড়ায় গিয়ে দেখা গেল, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। কেউ রং তুলছেন, কেউ আবার প্রতিমার শেষ সাজে মন দিয়েছেন। মৃৎশিল্পী মধুসূদন পাল জানান, সরস্বতী পুজো বাকি রয়েছে মাত