বিশ্ব শান্তি প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাত ইজতেমা শুরু হল দেগঙ্গা ব্লকের বসনা বেনাপুর মসজিদ সংলগ্ন মাঠে। শুক্রবার ভোরের নামাজের পর থেকে ইজতেমা শুরু হয়। এদিন প্রচুর ধর্মপ্রাণ মুসলিমরা ইজতেমায় উপস্থিত ছিলেন। এদিন ইজতেমা ময়দানেই জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। জুম্মার নামাজের পর বিশ্রাম নেয়া হয়। এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ আসর নামাজের পরে ফের ইজতেমা শুরু হয়।