পূর্বস্থলী ১: নোটিশ ছাড়াই শুনানি ক্যাম্পে হাজিরা, চরম ভোগান্তিতে ৮০ বছরের বৃদ্ধা, নাদনঘাট থানার পুলিশের সহযোগিতায় ফিরলেন বাড়ি
নোটিশ ছাড়াই শুনানি ক্যাম্পে হাজির হতে বাধ্য হয়ে চরম ভোগান্তির শিকার হলেন এক বৃদ্ধা। যদিও থাকে বিডিও অফিসে হাজির হওয়ার কথা বলা হল তাকে কোন হেয়ারিংয়ের কাগজ দেওয়া হয়নি। হয়রান হয়ে যখন তিনি ওই এলাকায় ঘুরছেন তখন নাদন ঘাট থানা পুলিশ তাদের ব্যবস্থাপনায় তাকে বাড়ি পাঠান তারা টোটো করে। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্বস্থলী–১ বিডিও দপ্তরের শুনানি ক্যাম্পে। দীর্ঘপাড়া গ্রামের ৮০ বছরের আনোয়ারা মোল্লা ছেলেকে সঙ্গে নিয়ে প্রায় ১৬ কিলোমিটার পথ পেরিয়ে সেখানে পৌঁছান।