বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাট-২ ব্লকে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি হলো। শনিবার দুপুরে বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে একটি নতুন ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়। এই নবনির্মিত পথটি পানীগোবরা মসজিদ থেকে নাদিয়া ICDS স্কুল পর্যন্ত সংযোগ স্থাপন করেছে। এদিন দুপুর ১২টা নাগাদ ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তার উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ। ৪৭৫ মিটার দীর্ঘ এই রা