পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লককে পর্যটন মানচিত্রে তুলে ধরতে গত বছর থেকে পাবড়া পাহাড়ে শুরু হয়েছে পর্যটন উৎসব। দ্বিতীয় বর্ষে পদার্পণকারী এই উৎসবের উদ্বোধন করার কথা ছিল পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর। কিন্তু তিনি দেরিতে আসায় সোমবার বিকেলে ফিতে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি। এই উৎসবের আয়োজন করেছে রঘুনাথপুর ২পঞ্চায়েত সমিতি।