পাকা ধান ঘরে তোলার সময়, সকাল থেকে বিকেল ধান জমিতে ধান কাটা ও ঝাড়ার কাজ। এদিকে আবার SIR এর ফর্ম পূরণ করতে হবে। সমস্যায় পড়েছেন বিনপুর 2 ব্লকের প্রত্যন্ত জঙ্গল লাগোয়া এলাকার কৃষিজীবী মানুষ জন। SIR এর ফর্ম পড়ে রয়েছে বাড়িতেই, চাষের কাজ সেরে সন্ধ্যায় ফিরছেন বাড়ি। খবর পেয়ে এই অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টা নাগাদ কালিয়াম এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে SIR এর ফর্ম পূরণ করে দেন বিনপুর 2 ব্লক যুব তৃনমূলের সভাপতি রাজীব মুর্মু।