গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইটাহারের সুরনে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ, বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা। মৃত গৃহবধুর নাম ইতি দাস, বয়েস আনুমানিক ৪১ বছর, বাপের বাড়ি ইটাহার থানার কুরমানপুরে, শ্বশুরবাড়ি সুরনে। পরিবারের দাবী স্বামী স্ত্রী পারিবারিক বিবাদে অভিমানে আত্মঘাতী হয়েছে গৃহবধু। বুধবার সন্ধ্যায় তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে।