শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নতুন প্যানেলের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই ফের বিতর্কের ঝড় উঠেছে। তালিকা প্রকাশের পরই অভিযোগের আঙুল উঠেছে এক প্রার্থীকে নিয়ে। আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেছেন, নীতীশ রঞ্জন বর্মণ নামে এক প্রার্থী আদালতের নির্দেশ অনুযায়ী ‘অযোগ্য’ তালিকায় থাকার কথা থাকলেও তিনি শুধু পরীক্ষায়ই বসেননি, পেয়েছেন ভেরিফিকেশনেরও ডাক।