মেদিনীপুর শহরের যানজট মুক্ত করন, তাঁতিগেড়িয়া রেলওয়ে ক্রসিংয়ে আন্ডারপাস নির্মাণ এর মত একাধিক দাবিকে উল্লেখ করে মেদিনীপুর শহরে বাংলা বাঁচাও যাত্রার আয়োজন করল সিপিআইএম। শনিবার সন্ধ্যায় সেই সমস্যাগুলিকে উল্লেখ করে স্লোগান দিয়ে শহরের রিংরোডে মিছিল পরিক্রমা করে সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির কর্মী সমর্থকরা।