সারেঙ্গা: জয় জোহার মেলার উদ্বোধন হল সারেঙ্গায়; উপস্থিত বিধায়ক, BDO
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং সারেঙ্গা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় রবিবার থেকে শুরু হল জয় জোহার মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন হয় এদিন। সারেঙ্গা ব্লক কমিউনিটি হলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, BDO, জয়েন্ট BDO, প্রাক্তন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ বিশিষ্ট ব্যক্তিরা।