বর্ধমান ১: চুরি,ছিনতাই,দুষ্কৃতি তান্ডব,নারী সুরক্ষা সহ বিভিন্ন দাবিতে বর্ধমান থানা ঘেরাও করে স্মারকলিপি দিল ভারতের কমিউনিস্ট পার্টী
শহরে প্রতিদিন চুরি,ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বেড়ে চলেছে।কালিপুজোর সময় ১৮ নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকায় দুষ্কৃতিরা তান্ডব চালিয়েছে, তাতে সাধারাণ মানুষ আতঙ্কিত। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মদ,জুয়া,ড্রাগের নেশা বৃদ্ধির কারণে অসামাজিক কার্যকলাপ বাড়ছে।ইভটিজিং -এর মতো ঘটনাও ক্রমশ বাড়ছে।তাই শহরের শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে ও নারী নিরাপত্তার স্বার্থে বর্ধমান থানায় স্মারকলিপি প্রদান করা হয়।আগামীদিনে এই অবস্থার পরিবর্তন না হলে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।