স্বর্গীয় তপন কুমার সর্দার স্মৃতি কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো। রবিবার বিকেল পাঁচটা নাগাদ পুঞ্চা থানার অন্তর্গত ছিরুডি অঞ্চলের চন্দনপুর ফুটবল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো সহ বিশিষ্টজনের।