এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল তারকার ঝলক ও উচ্ছ্বাসে ভরপুর এক সন্ধ্যায়। উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে শুরু থেকেই উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় মুখ দেব, সৃজিত মুখার্জি ও শান্তনু মৈত্র। পাশাপাশি ছিলেন জুন মালিয়া, পরমব্রত চট্টোপাধ্যায়, এবং আরও অনেক শিল্পী ও কলাকুশলী।