তৃণমূল পরিচালিত ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েত এ হয়েছে ব্যাপক দুর্নীতি, এই বার্তা এলাকার সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সিপিআইএম পার্টির বরাবাজার ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে সোমবার বিকেলে পুড়িয়ারা গ্রামে এক বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন হয়। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অনিয়ম, প্রধান সহ পঞ্চায়েতের কর্মীরা ভুয়ো বিল দিয়ে উন্নয়নের টাকা আত্মসাৎ, নিজের প্রয়োজন মেটাতে পঞ্চায়েতের টাকা খরচ, অবৈধ ঠিকাদার নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতির বির