গত পরশুদিন সিঙ্গুরের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবে এবার ২০ লক্ষ মানুষ,তারপর থেকে বিভিন্ন ব্লকে মানুষের একাউন্টে ঢুকতে শুরু করেছে দ্বিতীয় পর্বের রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60000 টাকা, আজ অর্থাৎ শুক্রবার বিকাল চারটে নাগাদ ভাঙ্গড় ১ নম্বর ব্লকের জাউলগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকার মোট ঘরের সংখ্যার তথ্য দিলেন, ওই অঞ্চলে এলাকার ১ হাজার মানুষ এই ঘরের সুবিধা পেয়েছে বলে জানান তিনি।