মামার লালসার শিকার নাবালিকা, রাজগঞ্জে গ্রেফতার মামা–মামি নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে এক চাঞ্চল্যকর যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এল। মামার বাড়িতে বেড়াতে এসে লালসার শিকার হয়েছে মাত্র ১৪ বছরের এক নাবালিকা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মামা ও মামিকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা ওই কিশোরী বাবা–মায়ের সঙ্গে ছুটিতে দার্জিলিং ঘুরতে গিয়েছিল। ফেরার পথে মামার বাড়ি রাজগঞ্জে কিছুদিন থাকা