বান্দোয়ান থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বরাবাজার সার্কেল আবগারি দপ্তর। মঙ্গলবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ আফগারি দপ্তর সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান থানার সাগাসপুরডি,অষ্ঠাগড়া, ভমরাগোড়া,সালিডি,কাররু, কুচিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৯০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৬০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। এবং সাথে মদ তৈরির আটটি এলুমিনিয়ামের হাঁড়ি ও একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।