পাথর ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল তিন বছরের শিশুর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গলসি থানার দয়ালপুর গ্রামে। মৃত শিশুর নাম শেখ তৌফিক (৩) সে তার মামার বাড়ি দয়ালপুরে থাকতো। গতকাল রবিবার বেলা বারোটার সময় নানার সঙ্গে মাঠে গিয়েছিল। দয়ালপুর কবরডাঙ্গা এলাকায় দ্রুত গতিতে আশা একটি পাথর ভর্তি ট্রাক্টর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই শিশুটিকে ধাক্কা মারে এবং পাথর ভর্তির ট্রাক্টরটি পাল্টি খায়। ঘটনায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় শিশুটি।