বুধবার বিকেলে ক্যানিং স্টেডিয়ামে আয়োজিত এম এল এ কাপ ২০২৫ এর চাঁদমুনি দাস ও বিহারিলাল দাস স্মৃতি ট্রফি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় বৈশাখী চানাচুর ক্যানিং ও মুসকান লেকটাইউনের মধ্যে। প্রথমার্ধে মুস্কান লেকটাউন ২-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ৫-১ করলেও শেষ পর্যন্ত বৈশাখী চানাচুর আরও একটি গোল পরিশোধ করে। কিন্তু এদিন প্রথম থেকেই বৈশাখী চানাচুরকে ছন্নছাড়া দেখায়। বিশেষ করে তাঁদের রক্ষন বিভাগ বড্ড এলোমেলো খেলছিল। সেই সুযোগে মুস্কান একের