মৃতার নাম রেহানা বিবি(৪০)। বুধবার সন্ধ্যায় বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চা করার সময় গ্যাসের আগুন থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি। পুলিশ স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।