ক্যানিং ২ নম্বর ব্লকের জীবনতলা থানার অন্তর্গত সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের তরুণী অরুনা নস্কর বাবা মৃত্যুঞ্জয় নস্করের সাথে ঝগড়া করে বাথরুম পরিষ্কার করা হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বৃহস্পতিবার দিন রাত আটটা নাগাদ পরিবারে লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে বৃহস্পতিবার দিন রাতে। বর্তমানে ওই তরুণী ক্যানিং মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।