বারুদের স্তুপ এর উপর বসে আছে দিনহাটা,কোচবিহারে বিস্ফোরক মন্তব্য বিজেপি জেলা সহ-সভাপতি।উল্লেখ্য গতকাল দিনহাটায় গুলিবিদ্ধ হন পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। বর্তমানে তিনি একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনায় অভিযোগের বিজেপির দিকে। এপ্রসঙ্গেই বিজেপি জেলা সহ-সভাপতি বিরাজ বোস বলেন, দিনহাটায় যত ঝামেলা যত বন্দুক,যত গুলি,সব দিন হাঁটার মুষ্টিমেয় কিছু কারবারিরা করে থাকে।আর তাদের প্রশ্রয় দেওয়া হয় তৃণমূল সুপ্রিমর তরফ থেকে।