পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় ভীমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রুপেশ বিশ্বাসের নির্দেশে সাব-ইন্সপেক্টর সাকিল ওয়াহেদুর রহমান সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা ভীমপুর ঝোড়পাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে ভীমপুর মাস্টার পাড়ার বাসিন্দা দেবব্রত বিশ্বাসকে আটক করা হয়।স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি ৫০০ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার হয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভীমপুর থানায় নির্দিষ্ট মামলা হয়।