আগামী ১৫ তারিখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিরাট জনসভার ডাক দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আইএসএফের প্রতিষ্ঠা দিবসের তুলনায় বেশি সংখ্যক মানুষকে জমায়েত করার চ্যালেঞ্জ দিয়েছেন এদিন তিনি। আর সেই সভার প্রস্তুতি শুরু হয়ে গেল আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই। আজ বিকাল চারটে নাগাদ ব্যানার থেকে শুরু করে গেট নির্মাণের কাজ সম্পন্ন করল দলীয় কর্মীরা।পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত মহা মিছিল অনুষ্ঠিত হবে এদিন।