আগামী ৬ জানুয়ারি বীরভূমে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন রামপুরহাটে জনসভাকে সফল করতে প্রস্তুতি তুঙ্গে। সভার আয়োজন খতিয়ে দেখতে আজ ২৯ শে ডিসেম্বর আনুমানিক বিকেল ৪ টে নাগাদ রামপুরহাটের সভাস্থল সরেজমিনে পরিদর্শন করলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ তৃণমূলের দলীয় নেতৃত্বরা।