মোটর বাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আজ সন্ধ্যে প্রায় সাতটা চল্লিশ নাগাদ । মোটরবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটর বাইকের ধাক্কায় সাইকেল আরোহী ছিটকে পড়ে রাজ্য সড়কের ওপর কিছুটা দূরে, ঘটনার খবর যায় দাসপুর থানায় ,ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় মানুষদের প্রচেষ্টায় আহত সাইকেল আরোহী কে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য।