জেলা জুড়ে বিভিন্ন রাস্তার কাজ করার পরে ঠিকাদাররা এখনো বকেয়া পেমেন্ট পাননি বলে অভিযোগ। তার মাঝেই পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হচ্ছে। ঠিকাদারদের অভিযোগ অনুসারে দ্রুত টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। জানালেন প্রতিটি ক্ষেত্রে বকেয়া পেমেন্ট শুরু হয়েছে।