মঙ্গলকোটের ক্ষীরগ্রামে সতীপীঠ যোগাদ্যা মন্দিরে প্রণামীর বাক্স ভেঙে চুরির অভিযোগ উঠলো। আর এই ঘটনা নজরে আসতেই মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, সতীর ৫১ পীঠের অন্যতম পীঠস্থান ক্ষীরগ্রামের যোগাদ্যা। ক্ষীরদিঘির জলে দেবীর মূল মন্দির রয়েছে। আর সেখান থেকে কিছুটা দূরে গ্রামের ভিতর যে প্রাচীন মন্দির রয়েছে সেই মন্দিরটি মায়ের বাড়ি নামে পরিচিত। এই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা চুরি গিয়েছে।