কলকাতা: যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে হবে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো , নির্দেশ হাইকোর্টের
যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো না করতে দেওয়ার ফতোয়া জারি করেছে কিছু বহিরাগত। পুলিশের অভিযোগ দায়ের করতে গেলেও মিলেনি সুরাহা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কলেজের ছাত্র-ছাত্রীরা। কলকাতা হাইকোর্ট কলেজের প্রিন্সিপাল ও টিচার ইনচার্জকে এই বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ শনিবারের মধ্যে। ৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।