নদীয়া জেলার শান্তিপুর নবদ্বীপের রাস উৎসব নাম করা, পাশাপাশি জেলার বিভিন্ন এলাকাতেই ছোট বড় রস উৎসব হয়ে থাকে, তেমনি নদীয়ার চাপড়ার দৈয়ের বাজার এলাকায় রাস উৎসব ঘিরে এলাকার মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ উন্মাদনা। বুধবার রাতে সেই দৈয়ের বাজারে রাস উৎসবের শুভ সূচনা করলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান ও চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান, উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্মসহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট জনেরা।