দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে,আর যার কারনে কিছুটা বেড়েছে তাপমাত্রা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলায় খুব একটা পড়বে না। তবে এর প্রভাবে শীতের দাপট কিছুটা হলেও কমে গেছে। যদিও সোমবার বিনপুর 2 ব্লক জুড়ে বেশ ভালোই শীতের আমেজ ছিল। ব্লকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ও 15 ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে বেলপাহাড়ীর কুলডিহা এলাকায় আগুন জ্বালিয়ে শীতের আমেজ উপভোগ করতে দেখা যায় মানুষ জনদের।