আগামী ৭,৮ ও ৯ই নভেম্বর কৃষক সভার ৩৮তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বর্ধমানে। আর সেই কর্মসূচিকে সফল করতে শুক্রবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ মঙ্গলকোটে মিছিল ও পথসভা করল সিপিআইএম। এদিন মিছিলটি চৈতন্যপুর থেকে শুরু হয়ে মাথরুন এলাকা পরিক্রমা করে। এই কর্মসূচিতে হাজির ছিলেন কৃষক সভার জেলা কমিটির সহ-সভাপতি দুর্যোধন সর, সিপিআইএমের মঙ্গলকোট এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত দত্ত, খেতমজুর ইউনিয়নের মঙ্গলকোট ব্লক কৃষক কমিটির সম্পাদক আজফর হোসেন সহ অনান্যরা।